Nree Arts is an artistic firm that specializes in creating sculptures, murals, fountains, and other artistic installations. Based on the provided information, Nree Arts has been actively involved in numerous projects in Bangladesh since 2008, enhancing public spaces with their creative works. If you have any specific questions or need more details about Nree Arts and their work, feel free to ask!
আমরা নান্দনিক এবং সৃষ্টিশীল নির্মাণশৈলীর মাধ্যমে ময়মনসিংহের লোকজ ঐতিহ্যের পুনরুত্থান এবং গ্রামীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা হলো গ্রামীণ জনপদকে উদ্যোক্তা সমৃদ্ধ এবং উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা।
আমরা মানুষের মন আর প্রকৃতির সাথে একটা আত্মিক বন্ধন গড়ে তুলি। মনের সুপ্ত বাসনা জাগিয়ে তুলি, রাঙিয়ে দেই। তার জীবনকে সাজাই প্রকৃতির রঙে। ঘর-বাড়ি ও কাজের জায়গা অলংকৃত করা, ভাবের আদান-প্রদান উপহারে সমৃদ্ধ করা আমাদের অন্যতম কাজ। আর সেই কাজে বাংলার ইতিহাস. ঐতিহ্য, সংস্কৃতি আর ঢং জুড়ে দেয়ার চেষ্টা থাকে আমাদের। আমাদের লক্ষ্য মানুষের মনের রঙ হস্তশিল্পের মধ্য দিয়ে অনেকের মাঝে ছড়িয়ে দেয়া।স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গর্ব করার মত। দেশের অর্থনৈতিক সাফল্যে শিল্প-কারখানা, উৎপাদন ও রপ্তানি একটি বড় ভূমিকা রেখেছে। দেশীয় অর্থনীতিতে উন্নয়নে্র সবচেয়ে বড় উদাহরণ ছিল তৈরি পোশাক কারখানা এবং বিদেশে কর্মরত কর্মীদের রেমিটেন্স। তবে সাম্প্রতিক কালে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও দূরদর্শিতা এবং সর্বস্তরে ডিজিটালাইজেশন এর সুফলের কারণে নতুন করে তৈরি হতে শুরু করে অসংখ্য প্রতিষ্ঠান। যা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিরই ইঙ্গিত। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে ব্যবসা বাণিজ্য নতুন দিকনির্দেশনা পেয়েছে আর এতে করে তৈরি হয়েছে অনেক নতুন উদ্যোক্তা । এখন নগর কেন্দ্রিক উদ্যোক্তার পাশাপাশি অচেনা গ্রাম কিংবা দুর্গ্ম নর্দী- পাহাড়ে একজন সফল উদ্যোক্তা হওয়া একেবারেই দুরূহ বিষয় নয়। উদ্যোক্তার পরিশ্রম, দূরদর্শিতা এবং দক্ষ প্রশাসনের সুদৃষ্টি নতুন বাংলাদেশের সূচনা করবে এই বিশ্বাস বুকে ধারণ করে আজ অনেক তরুণ উদ্যোক্তারা। দেশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিস্ঠানের মাঝে এমনই একটি উৎপাদন নির্ভর হস্তশিল্প নির্মাণ প্রতিষ্ঠান নৃ আর্টস । 2008 সালে বন্দরনগরী নারায়ণগঞ্জে তার যাত্রা শুরু করে। Founder Nreepaul Khan . নানা চড়াই-উৎরাই পেরিয়ে,দীর্ঘ্ সংগ্রামের মধ্যে টিকে থাকতে হয়েছে প্রতিস্ঠাণটিকে। পরবর্তীতে মহানগরী ঢাকায় নৃ আর্টস তার ব্যবসায়িক কার্যক্রম স্থানান্তর ও পরিচালনা শুরু করে । হস্তশিল্প নির্ভর উৎপাদন একটু জটিল প্রক্রিয়া বৈকি। শিল্পী বা কারিগরের সৃষ্ট ডিজাইন, উৎপাদন এবং বিপণন সমস্ত প্রক্রিয়াটি একটি টিমের মতো কাজ করে ।। আমাদের উৎপাদিত পণ্য গুলোর মধ্যে পানির ঝর্ণা, ফুলদানি, গাছের টব, মিরর ফ্রেম প্রধান ভাবে উল্লেখ্যযোগ্য। একটি বিদেশী দেশে উৎপাদিত পণ্যগুলোর অনুরুপ প্রায় সকল সদৃশ্য পণ্যই আমাদের দেশে পাওয়া যায়। যার মান এবং দাম বিতর্কিত। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করছি আমাদের উৎপাদিত পণ্য গুলো সর্বোচ্চ মান্ এবং প্রতিযোগিতামূলক বাজার দামে নিয়ে আসার জন্য । আমাদের টিমের দক্ষতায় তা আমরা অত্যন্ত সফলভাবে করতে পেরেছি। আমাদের উৎপাদিত পণ্যের মান যে কোন বিদেশী পণ্যের সাথে তুলনা করার মত। তবে মাঝে মধ্যেই আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কাঁচামালের অপর্যাপ্ততা এবং দক্ষ কারিগরের অভাব। বিভিন্ন বাস্তবতায় দক্ষ কারিগরের সংকট আমরা প্রতিনিয়তই অনুভব করে থাকি। নতুন নতুন ডিজাইন এবং আইডিয়ার বাস্তবায়নের জন্য আর্টিস্ট এবং কারিগরের সমন্বয় অত্যন্ত জরুরী। কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিজস্ব উৎপাদিত আমাদের নিজস্ব রিসোর্স কি আমরা ভাবতে শুরু করি। পাশাপাশি আমরা উপলব্ধি করি ,প্রান্তিক জনগোষ্ঠী যা আমাদের বিশাল শক্তি হিসাবে তৈরী হতে পারে কিন্ত বিভিন্ন বাস্তবতায় তাদের সেই সুযোগটি হয়ে উঠছে না। অথচ আমাদের মত ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিনিয়ত অসংখ্য প্রতিকূল পরিবেশের মধ্যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয় শহর বা নগরকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো বেশকিছু নাগরিক সুযোগ-সুবিধা পেযলেও, গ্রামীণ জনপদে কাজ করতে গেলে অনেক ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। যা প্রতিষ্ঠানিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের অগাধ বিশ্বাস আমরা আমাদের বুকে লালন করি। তাই দেশের উন্নতির অংশীদার হতে সমস্ত বাধাকে জয় করার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই ময়মনসিংহ এর গফরগাঁওয়ের প্রত্যন্ত একটি গ্রাম ডিগ্রী ভূমি তে ২০২০ সালে নিজস্ব কারখানা বা স্টুডিও স্থাপন করি । আর ২০২১ সালের জুন মাস থেকে নিয়মিত উৎপাদন শুরু করি।</p><p>এই প্রত্যন্ত গ্রামটিতে যোগাযোগব্যবস্থা একেবারেই শোচনীয়। ইন্টারনেট ব্যবস্থার প্রয়োজনীয় ফাইবার ক্যাবল এখানে অপ্রতুল। জঙ্গলে ঘেরা গ্রামে্রেআর রাতের ঘুটঘুটে অন্ধকার আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রধান সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা , যা বর্ষাকালে কোন ভাবেই ব্যবহার উপযোগী নয়। পণ্য উৎপাদনের জন্য কাঁচামালের যোগান দেওয়া এবং ডেলিভারি করার জন্য ট্রান্সপোর্ট ব্যবহার করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। প্রতিকূল যাতায়াত ব্যবস্থার কারণে তেমন কোন প্রশাসনিক নজরদারি না থাকায় নিরাপত্তারও যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা সমস্ত প্রতিকূলতা মেনে নিয়েই নিজেদের আত্মবিশ্বাস আর প্রত্যয় পুঁজি করে নিজ উদ্যোগে সড়ক মেরামত করি। কয়েকশো ট্রাক বালু মাটি রাস্তায় বিছিয়ে চলাচলের উপযোগী করি।
কারখানার নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পুরো গ্রামে 150 টিরও অধিক বৈদ্যুতিক লাইট স্থাপন করি। ঝোপ জঙ্গল পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন গ্রামে রূপ দেওয়ার চেষ্টা করি। গ্রামীণ জনপদে আমাদের এ অংশগ্রহণে পুরো গ্রামবাসী ধীরে ধীরে যোগ দেয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মসজিদ মাদ্রাসা , স্কুল কলেজের শিক্ষকরা। তাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের মুগ্ধ করে ।স্থানীয়ভাবে বেশকিছু বেকার তরুণ এবং তরুণীদের অমরা আমাদের সাথে যুক্ত করতে পেরেছি। আমরা প্রতিনিয়তই চেষ্টা করেছি স্থানীয় জনশক্তি কে ব্যবহার করে তাদেরকে স্বল্প বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করে স্বাবলম্বী করে তোলার জন্য।যাতে এখান থেকেই কেউ চাইলে স্বতন্ত্রভাবে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে । পাশাপাশি প্রতিষ্ঠিত যে কোন কারখানার উৎপাদনের অংশীদার হয়েও আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।এ অঞ্চলের মাটির একটি বিশেষ গুণ রয়েছে। মাটিতে এটেল এর পরিমাণ বেশি হওয়াতে এই মাটিতে টেরাকোটা এবং মাটির তৈরি তৈজসপত্রের বিশাল সম্ভাবনা রয়েছে।পানি শোষণ ক্ষমতা কম থাকায় ও মাটির গুণাগুণ এর কারণেই তৈরিকৃত পণ্য শক্ত মজবুত হয় এবং ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করা যায়। । পিতল, ব্রোঞ্জের তৈরি পণ্য উৎপাদন করার একটি বিশেষ ধাপ মাটির ডাইস। যা এই মাটিতেই সবচাইতে ভালো হওয়া সম্ভব। ভারতের কলকাতার কৃষ্ণনগরের তৈরি পুতুলের যে মাটির বৈশিষ্ট্য পাওয়া যায় ঠিক সেই বৈশিষ্ট্য আমাদের এই অঞ্চলের মাটির মধ্যেও আছে। কৃষ্ণনগরের পুতুল 200 বছর সারা পৃথিবীতেই বিখ্যাত ছিল। রপ্তানি করার ক্ষেত্রে মাটির যে বিশেষ গুনাগুন থাকা প্রয়োজন তা পরিপূর্ণভাবে আমাদের এই মাটিতে আছে । ফলে উৎপাদিত পণ্য খুব সহজেই বিদেশে রপ্তানি করা সম্ভব। মাটি, আবহাওয়া এবং পানির গুণের কারণে এই অঞ্চল উৎপাদন নির্ভর হস্ত শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য খুবই উপযোগী। উৎপাদিত পণ্যের বিপণন , ই-কমার্সে র মাধ্যমে শুধু স্থানীয় বাজার নয় সম্পূর্ণ দেশ জুড়ে এমনকি বিদেশেও এর প্রচারণা চালানো সম্ভব।শ্রম নির্ভর কৃষি জীবন ব্যবস্থায় কৃষাণ-কৃষাণী ও কৃষক পরিবারের সন্তানেরা যে কোনো পরিশ্রম করতেই কুণ্ঠাবোধ করে না। কৃষির পাশাপাশি অন্য একটি সহযোগী শিল্প অর্থণীতির সাথেে এ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারলে এই গ্রামটি একটি উদ্যোক্তা সমৃদ্ধ এবং উন্নয়নের মডেল হতে পারবে। পর্যায়ক্রমে বিভিন্ন মাধ্যম এবং হস্তশিল্পের পরিধি বাড়তে পারে যাতে আরো ব্যাপক অঞ্চল সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। শুধুমাত্র কারখানায় অবস্থান না করেও কর্মীরা তাদের ঘরে কারখানা থেকে কাঁচামাল নিয়ে উৎপাদন কাজে নিজেদের সংযুক্ত রাখতে পারে। এর ফলে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মের পরে অতিরিক্ত সময়টুকুতে তারা নিজ পরিসরেই এই পণ্য উৎপাদন করতে পারবেন। যোগাযোগ ও প্রযুক্তি মাধ্যম সহজতর হলে পরামর্শ কিংবা যে কোনো জরুরি তথ্যের জন্য ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং রাখা সম্ভব। আমাদের নিজস্ব পরিবহন এবং বিপণন ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নত করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি নৃ আর্ট্স বিভিন্ন প্রশিক্ষন ও উন্নয়নমুলক কার্যক্রমের মাধ্যমে গ্রামের শিক্ষিত তরুন তরুনীদের বর্তমান সময়ের তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল মার্কেটিংয়ে নিজের শক্ত অবস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে যা পরবর্তীতে অনলাইন মিডিয়ায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রাথমিক সূচনা হতে পারে। সর্বোপরি হস্তশিল্প একটি নান্দনিক এবং সৃষ্টিশীল নির্মাণশৈলী যাতে ময়মনসিংহের লোকজ ঐতিহ্যের পুনরুত্থান করা সম্ভব।সে সাথে আমরা আমাদের সাধ্যমত গ্রামীণ নাগরিকদের জীবন যাপনের মান এবং নান্দনিকতার ছোঁয়ায় সমাজের কলুষিত অংশটুকু নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করি। এবং গ্রামীণ জনপদের জীবন মান এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রচেষ্টাও আমাদের কাজের একটি লক্ষ্য ।এই বিষয়গুলোতে স্থানীয় প্রশাসন এবং সরকারের একটুখানি সুদৃষ্টি আমাদের চলার পথকে উৎসাহিত করবে।
Since 2008 to 2022 till.
00. Bronze water fountain: Dimension: 7 feet X 7 feet, Materials: Bronze. weight: 900 kg, Date 2022, Install in Front of on Ministry of Home Affairs’, Dhaka, Bangladesh.
01.Ship on Wave: Dimension: 10 feet X 6 feet. Materials: Bronze, Date 2019, Install, In front of Bangladesh Coast Guard Headquarter, Dhaka. Bangladesh.
02. Bronze Relief Sculpture: Guardian at Sea: Dimension: 6 feet X 18 feet. Materials: Bronze, Date 2019, Install, in front of Bangladesh Coast Guard Headquarter, Dhaka. Bangladesh.
03.Renovation and Beautification: Interior 10000 sift and Exterior 7000 sift. Date 2018-2019. Bangladesh Coast Guard Headquarter, Dhaka. Bangladesh.
04.Monumental Fountain, 100 Years of Narayanganj: Dimension: Height – 60 x 60 x 30 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2015-2016 Install: Narayanganj DC Office, Bangladesh. 05.Natural Water Fall. Adventure Land, Panchoboti, Narayanganj, Dimension: Height – 20 x 60 feet.Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2018 Install: Narayanganj City Corporation,Narayangannj, Bangladesh.
05.Stair Fountain: Dimension: Height – 10 x 10 x 10 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2018 Install: Mymenshingh DC Office, Bangladesh
06. Shadinota ’71:Dimension: Height – 15 x 15 x 21 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2008 Install: Bandorban Hilly District Complex, Bangladesh.
07.Terracotta: Bangladesh Form Fifty-Two: Dimension: Height – 6 x 170 feet. Materials: terracotta. Date: 2013 Install: Narayanganj Zilla Parishad, Narayanganj, Bangladesh.
08. Chetona ’71:Dimension: Height – 15 x 15 x 22 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2010-2011 Install: Shajalal University of Science and Technology, Sylhet, Bangladesh.
09. Monument: 100 Years of Dhaka:Dimension: Height – 25 x 25 x 25 feet. Materials: Concrete. Date: 2012 Install: ECB Square, Mirpur-12, Dhaka, Bangladesh.
10. Portrait of Legend Folk Singer:Hasan Raja, Sha Abdul Karim, Radha Raman and Durbin Shah: Dimension: Height – 6 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2015, Install: In front of Sunamganj Shilpakala Academy. Sunamganj. Bangladesh.
11. Relief Sculpture of Tanguar Haor: Dimension: Height – 8 x 20 feet. Materials: Marble Dust, Fiber Glass. Date: 2014 Install: Sunamganj Pourashava Park “River View”, Sunamganj. Bangladesh.
12.Relief sculpture: Dimension: Height – 10 x 10 feet. Materials: Marble Dust, Fiber Glass. Date: 2015 Install: Keshabpur Upazila, Bangladesh. 13. ShohidSarone:Dimension: Height – 10 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2008 Install: Feni Teachers Training College, Bangladesh.
14. BangladesherManchitro:Mural Painting: Dimension: Height – 10 x 15 feet. Materials: Tiles, Concrete. Date: 2008 Install: Feni Teachers Training College, Bangladesh.
15. St. Anthony’s Catholic Church: Figurative Decoration Number of figure: 126 pieces. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2010 Install: St. Anthony’s Catholic Church, Noakhali. Bangladesh.
16. Peace:Dimension: Height – 14 x 10 x 10 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2014 Install: Natun Bazar Mor, Mymensingh.Bangladesh. 17. Survival: Dimension Height – 4 feet. Materials: Concrete. Date: 2008 Install: NGO Project.
18. Royal Bangle Tiger:Dimension: Height – 3 feet. Materials: Concrete. Date: 2009 Install: Narsingdi Amusement Park, Bangladesh.
19. Shepherd Jesus:Dimension: Height – 14 feet. Materials: Concrete. Date: 2000-2001 Install: Sonapur Catholic Church Greybeard, Noakhali, Bangladesh.
20. Swami Vivekananda Portrait: Dimension: Height – 7 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2009 Install: Langolbondo, Narayanganj, Bangladesh.
21. Swami Vivekananda Figure: Dimension: Height – 6 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2011 Install: Chandronath Mondir , Comilla, Bangladesh.
22. Lord Parshuram Figure: Dimension: Height – 7 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2016 Install: Langolbondo , Narayanganj , Bangladesh.
23. Lord Nataraja Figure: Dimension: Height – 7 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2016 Install: Langolbondo , Narayanganj , Bangladesh.
24. Relief Sculpture of damodar and Radha Krishna: Dimension: Height – 4 x 6 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2013 Install: Siddhirganj Krishna Temple, Narayanganj, Bangladesh.
25. Bishop Amal Gangguli: Dimension: Height – 10 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2009 Install: Bandura,Dhaka, Bangladesh.
26. Rabindranath Tagore: Dimension: Height – 8 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2011 Install: Narayanganj Govt. Mohila College, Bangladesh.
27. Begum RokeyaSakhawat Hossain Portrait: Dimension: Height – 5 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2008 Install: Narayanganj Govt. Mohila College, Bangladesh.
28. Ruposi Bangla: Mural Painting: Dimension: 7 x 15 feet. Materials: Tiles. Date: 2008 Install: Narayanganj Govt. Mohila College, Bangladesh.
29. The Map of Bangladesh: Mural Painting: Dimension: Height – 7 feet. Materials: Tiles, Concrete. Date: 2007 Install: Narayanganj Govt. Mohila College, Bangladesh.
30.Rabindranath Tagore Portrait: Dimension: Height – 9 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2012 Install: Narayanganj Govt. High School, Bangladesh.
31. Portrait of RupamChakma:Dimension: Height – 6 feet. Materials: Concrete. Date: 2002 Install: Dewan Bazar,Shanirvar ,Khagrachari. Bangladesh
32. Terracotta: Number of Terracotta6 pieces. Dimension: 4 x 9 feet. Materials: Marble Dust, Fiber Glass. Date: 2011 Install: Nayamati Temple, Narayanganj,Bangladesh.
33. GodessDurga. NitaiganjSarbojanin Durga Puja Mondop .2011, Bangladesh.
34. Portrait of Grand Mather: Dimension: Height – 2 feet. Materials: Concrete. Date: 1999, Collector: UttamJoarder, Magura.Bangladesh.
35. Relief Sculpture:War of Kurukshetra: Dimension: Height – 4 x 8 feet. Materials: Concrete. Date: 2001, Collector: Suman, Narayanganj. Bangladesh.
36. Tribal Dance Dimension: Height – 2 x 6 feet. Materials: Concrete. Date: 2001, Collector: Suman, Narayanganj. Bangladesh.
37. Fiber Glass Door: Dimension: Height – 6 x 9 feet. Materials: Fiber Glass. Date: 2008, Collector: Pinto Datta, Bandor, Narayanganj. Bangladesh.
38. Beauty of Bangle Landscapes: Dimension: Height – 6 x 10 feet. Materials: Fiber Glass. Date: 2009, Collector: ApurboSaha, Narayanganj.Bangladesh.
39. Beauty of Bangle landscapes: Dimension: Height – 6 x 10 feet. Materials: Fiber Glass. Date: 2014, Collector: Mohammad Mobarak Hossain, Uttara, Dhaka.Bangladesh.
40. Portrait ofRonobir Roy Chowdhury: Dimension: Height – 6 x 10 feet. Materials: Concrete. Date: 2014, Collector: Bappy Roy Chowdhury, Comilla. Bangladesh.
41. Statue of the Mother Mary: Dimension: Height – 6 feet. Materials: Plaster of Paris, Date: 1999, Collector: Dicky Dize, Dhaka.Bangladesh.
42. Relief Sculpture: Dimension: Height – 3 x 6 feet. Materials: Fiber Glass. Date: 2001, Collector: Jude Victor,Sonapur, Noahkali.Bangladesh. 43. Friends: Dimension: Height – 4 x 3 x 3 feet. Materials: Concrete. Date: 2014, Collector: Mrs. Champa, Dhaka. Bangladesh.
44. Throne ofLord: Dimension: Height – 4 x 4 x 3 feet. Materials: Fiber Glass. Date: 2008, Collector: SharatSaha, Gulshan, Dhaka.Bangladesh. 45. Godess Jagadhatri Figure: Dimension: Height – 7 feet. Materials: Marble Dust, Fiber Glass, Concrete. Date: 2008 Install: Bandar, Narayanganj. Bangladesh.
