অনলাইন ফাউন্টেন মেকিং কোর্স
with
NREEPAUL KHAN
মোট ক্লাস: ৬টি | সময়: সন্ধ্যা ৭টা – ৮:৩০ | কোর্স ফি: 2000 টাকা
ক্লাস ১: ফাউন্টেন পরিচিতি ও ডিজাইন প্ল্যানিং
মূল লক্ষ্য: একজন শিক্ষার্থীকে ফাউন্টেন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং নিজে একটি ফাউন্টেন ডিজাইন পরিকল্পনা করার যোগ্যতা তৈরি করা।
যা যা শিখবেন:
-
- ফাউন্টেনের ইতিহাস, ব্যবহার ও শ্রেণিবিভাগ
-
- কোথায় কেমন ডিজাইন মানায়: ইনডোর, আউটডোর, রেস্টুরেন্ট, ছাদবাগান ইত্যাদি
-
- একাধিক স্তরের ফাউন্টেন ডিজাইনের ধারণা (single tier, double tier, cascading flow)
-
- ফাউন্টেন ডিজাইনের basic drawing ও layout করা (প্রথমবার পেনসিল দিয়ে হাতে আঁকা ডিজাইন শেখা)
-
- জলের গতিপথ ও মোটরের অবস্থান নির্ধারণ করার কৌশল
উপকারিতা:
ডিজাইনের ধারণা পরিষ্কার থাকলে পরবর্তী ধাপগুলো বুঝতে সহজ হবে এবং নিজস্ব ফাউন্টেন তৈরি করার আত্মবিশ্বাস তৈরি হবে।
ক্লাস ২: মডেল ও ডাইছ তৈরির কৌশল
মূল লক্ষ্য: একটি ফাউন্টেনের মূল কাঠামো কীভাবে ম্যানুয়ালি তৈরি করতে হয় তা শেখানো।
যা যা শিখবেন:
-
- কাঠ, ক্লে, ফাইবার, থার্মোকল বা সিমেন্ট দিয়ে মডেল তৈরি
-
- কাঠামো ঠিক রাখতে কীভাবে সাপোর্ট দিতে হয়
-
- ছাঁচ (ডাইছ) বানানোর উপায় — plaster mold,silicone mold ,fiber mold
-
- কাঁচামাল : রজন, হার্ডনার, ফাইবার ম্যাট, জিপসাম ইত্যাদি
-
- ডিজাইন অনুযায়ী পার্টস ভাগ করা – যেমন: বেস, স্তর, পাইপ পজিশন, লাইট স্লট
উপকারিতা:
এই অংশে শিখে একজন শিক্ষার্থী নিজের হাতে সম্পূর্ণ ছাঁচ তৈরি করতে পারবে, যা প্রোডাকশন-এর মূল।
ক্লাস ৩: ঢালাই (Casting) ও প্রাথমিক ফিনিশিং
মূল লক্ষ্য: ঢালাইয়ের মাধ্যমে ফাউন্টেনের আকৃতি তৈরি করা এবং ফাটল বা অসমানতা সারানোর টেকনিক শেখানো।
যা যা শিখবেন:
-
- ঢালাই মিক্স তৈরি: ফাইবার + রজন + হার্ডনারের সঠিক রেশিও
-
- ঢালাইয়ের সময় বুদবুদ রোধ ও সমান বন্টন কৌশল
-
- স্তরভেদে ঢালাই করার নিয়ম (Base > Middle > Top)
- প্রথম ফিনিশিং: এক্সট্রা অংশ কাটা, মোটা দাগ মুছে ফেলা
- উপকারিতা:প্রোডাক্টের মেরুদণ্ড হিসেবে ঢালাই পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রপার ঢালাই মানেই প্রোডাক্ট টেকসই ও মানসম্পন্ন।
ক্লাস ৪: ডি–মোল্ডিং ও ফাইন ফিনিশিং
মূল লক্ষ্য: ছাঁচ থেকে বের করে প্রোডাক্ট ফাইনাল লুকে আনার দক্ষতা অর্জন।
যা যা শিখবেন:
-
- মোল্ড খোলার সময়ের উপযুক্ততা নির্ধারণ
-
- ফাটল, অসমান পৃষ্ঠ, ছাঁচের দাগ ঠিক করা
-
- স্যান্ডিং ও ফিনিশিং টুলস ব্যবহার (হাত ও ইলেকট্রিক টুল)
-
- কাঠ বা রাবার বাফার দিয়ে মসৃণতা বাড়ানো
উপকারিতা:
এই ধাপে একজন শিক্ষার্থী বুঝবে কিভাবে একটি অগোছালো কাঠামোকে বিক্রিযোগ্য প্রোডাক্টে রূপান্তর করা যায়।
ক্লাস ৫: রং, লাইটিং ও ওয়াটার ফ্লো টেস্টিং
মূল লক্ষ্য: একটি সম্পূর্ণ ফাউন্টেনকে সুন্দর করে উপস্থাপন করা এবং টেকনিক্যালি পানির প্রবাহ ঠিক আছে কিনা দেখা।
যা যা শিখবেন:
-
- প্রাইমার ব্যবহার ও সঠিক রঙ নির্বাচন
-
- স্পঞ্জ, ব্রাশ, স্প্রে মেশিন দিয়ে রঙ করার পদ্ধতি
-
- Artistic shading, stone finish, wood effect
-
- ওয়াটার মোটর সংযোগ, পাইপ সাইজ নির্ধারণ
-
- পানির প্রবাহ কেমন হওয়া উচিত (test tank ব্যবহার)
-
- LED লাইট যুক্ত করার সহজ ট্রিক
উপকারিতা:
শুধু বানানো নয়—দৃষ্টিনন্দন ও কার্যকরী একটি ফাউন্টেন বানানোর পূর্ণ সক্ষমতা অর্জিত হবে।
ক্লাস ৬: সমস্যা সমাধান
মূল লক্ষ্য: কীভাবে সমস্যা ধরবেন
যা যা শিখবেন:
-
- শিক্ষার্থীদের কাজ পর্যালোচনা (ফিডব্যাক)
-
- সাধারণ সমস্যা: ফাটল, পানির দাগ, বেস লিক হওয়া – সমাধান
এই কোর্স শেষে আপনি:
নিজের হাতে ফাউন্টেন বানাতে পারবেন