Description
জীবনের নাবলা গল্প, হৃদয়ের নিংড়ানো শিল্প
— NreeArts Water Fountain —

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমরা ভালোবাসা, ধৈর্য আর নিখুঁত শৈল্পিক ছোঁয়ায় তৈরি করে যাচ্ছি NREEARTS ফাউন্টেন। প্রতিটি ফাউন্টেন আমাদের নিজস্ব কারখানায় রেজিন ও ফাইবার গ্লাস দিয়ে তৈরওজনে হালকা, কিন্তু শক্ত ও টেকসই। পরিষ্কার করা সহজ, রক্ষণাবেক্ষণ ঝামেলাহীন।আমাদের প্রতিটি মডেল ডিজাইন করেন দেশের স্বনামধন্য শিল্পীরা, আর গ্রামীণ কিশোরীদের যত্নশীল হাতে জন্ম নেয় প্রতিটি ফাউন্টেন। শুধুমাত্র দামের ভিত্তিতে নয়, বরং বাস্তবতা, সৌন্দর্য ও আভিজাত্যের নিখুঁত সমন্বয় করে প্রতিটি ফাউন্টেনকে আমরা জীবন্ত করে তুলি—যাতে আপনার ঘরে পৌঁছায় এক টুকরো প্রকৃতি, এক টুকরো শিল্প।বাংলাদেশের দুর্গম গ্রামে অবস্থিত আমাদের কারখানা থেকে প্রতিটি ফাউন্টেন নিরাপদ প্যাকেজিংয়ে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে পাঠানো হয়। আপনার নিকটস্থ ব্রাঞ্চে পৌঁছানোর পর সুবিধামতো সময়ে সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে।
নগর জীবনে ফাউন্টেনের জন্য ফাইবার গ্লাস আমার দৃষ্টিতে সবচেয়ে উপযোগী উপকরণ।
কারণ শহুরে পরিবেশের প্রয়োজন ও বাস্তবতার সাথে এটি অনেক দিক থেকেই বেশি মানানসই।
কেন ফাইবার গ্লাস শহুরে জীবনের জন্য সেরা ?
-
হালকা ও সহজে স্থানান্তরযোগ্য
-
শহরের ফ্ল্যাট বা অফিসে ভারী সিমেন্টের ফাউন্টেন তোলা বা সরানো ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
-
ফাইবার গ্লাস হালকা হওয়ায় সহজেই লিফট বা সিঁড়ি দিয়ে আনা-নেওয়া করা যায়।
-
-
ওয়াটারপ্রুফ ও সেফ
-
অ্যাপার্টমেন্ট বা রুফটপে পানি চুইয়ে ফ্লোর ক্ষতির ভয় নেই।
-
বিদ্যুৎ সংযোগের জন্যও নিরাপদ।
-
-
কম রক্ষণাবেক্ষণ
-
শহরের ব্যস্ত জীবনে সময় কম থাকে। ফাইবার গ্লাসে শেওলা জমে কম, পরিষ্কার করাও সহজ।
-
-
ডিজাইনে বৈচিত্র্য
-
মডার্ন, মিনিমাল বা ন্যাচারাল স্টোন লুক—যে কোনো ইন্টেরিয়রের সাথে মানিয়ে যায়।
-
ছোট টেবিলটপ থেকে বড় লবি ফাউন্টেন—সব ধরনের সাইজে পাওয়া যায়।
-
-
টেকসই ও দীর্ঘস্থায়ী
-
মানসম্মত ফাইবার গ্লাস সঠিক কোটিং সহ হলে শহরের ধুলো, গরম, আর্দ্রতা—সব সহ্য করতে পারে।
-
-
কম শব্দ ও কম জল খরচ
-
ছোট জায়গায় নিয়ন্ত্রিত পানির ফ্লো রাখা সহজ।
-
ফ্ল্যাটের ভেতর অতিরিক্ত শব্দ হয় না, পানির ব্যবহারও কম।
-










